,

আবারো রাজ-শুভশ্রী-মিমি একসঙ্গে!

news-image

বিনোদন ডেস্ক: টালিউডের তিনটি বহুল আলোচিত নাম রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি ও মিমি চক্রবর্তী। নির্মাতা রাজের সঙ্গে প্রেমে জড়িয়েছেন উল্লেখিত দুই নায়িকাই। তবে শেষমেশ রাজের ঘরণী হয়েছেন শুভশ্রী।

রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর বিয়ে হলেও এই জুটির সঙ্গে ঘুরেফিরে বারবার মিমির নামটি জড়িয়ে যাচ্ছে। কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে মিমি জানান, তিনি রাজ ও শুভশ্রীর সঙ্গে সিনেমা করতে ইচ্ছুক।

এবার সেই ইচ্ছেটাই যেন পূরণ হলো। একসঙ্গে কাজ করছেন রাজ-শুভশ্রী-মিমি। রাজ চক্রবর্তীর পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্রের গানে দেখা দেবেন টালিউডের দুই সুন্দরী নায়িকা শুভশ্রী ও মিমি। খবরটি নিশ্চিত করেছে কলকাতার একাধিক গণমাধ্যম।

শুধু শুভশ্রী আর মিমি নন, এই বিজ্ঞাপনে আরো থাকছেন নায়িকা নুসরাত জাহান, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, নায়ক বনি সেনগুপ্ত ও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী। বিজ্ঞাপনের গানটি লিখছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন জিৎ গাঙ্গুলী।

প্রথমত রাজ-শুভশ্রী ও মিমির একসঙ্গে কাজ, তারওপর এতো তারকার তারকার সমাহার। বিজ্ঞাপনটি নিয়ে দর্শকরা দারুণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। নিঃসন্দেহে বিজ্ঞাপনটি বিশেষ কিছু হতে যাচ্ছে বলেই ধারণা সবার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর