,

উঠতি মডেলের সঙ্গে সিসা টানছেন আগুয়েরো!

news-image

স্পোর্টস ডেস্ক: এক উঠতি মডেলের সঙ্গে সিসা টেনে নতুন বিতর্কে জড়ালেন ম্যানচেষ্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। এতে করে সিটি বস পেপ গার্দিওয়ালার তোপের মুখে পরতে পারেন সিটির নাম্বার টেন।

৩০ বছর বয়সী আগুয়েরোর সাথে সিসা টানছিলেন ললা ম্যাগনিন নামে ১৮ বছর বয়সী এক উঠতি মডেল। সেই ভিডিও নিজ ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ম্যাগনিন নিজেই। ১০ সেকেন্ডের সেই ভিডিওতে ম্যাগনিনের সাথে আগুয়েরোকে সিসা টানতে দেখা গেছে।

সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্যা সান জানিয়েছে, ‘আগুয়েরো যা করেছে তা কাম্য নয়। এটি ভালো দেখায় না। এতে করে তরুণ ভক্তদের কাছে ভুল বার্তা পৌছায়।’

গুঞ্জন আছে, যুক্তরাজ্যে ম্যাগনিনের সাঠে ডেটিংয়ে গিয়েছিলেন আগুয়েরো। তবে সেটি অস্বীকার করে আর্জেন্টিনার তারকা বলেন, ‘আমি কারো সঙ্গে কোথাও যাইনি। সে এখানে এসেছে তার বন্ধুদের সঙ্গে। আমি তাকে চিনি কিন্তু তার সঙ্গে কোন সম্পর্ক নেই। এখানে রহস্যের কিছু নেই। সে আমার শুধুই বন্ধু। বলতে আপত্তি নেই, সত্যটা হল আমি এখনো সিঙ্গেল।’

অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে আসার পর থেকেই উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন সার্জিও আগুয়েরো। চলতি মৌসুমের শুরুটাও দারুণ হয়েছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সাবেক ফুটবলার অ্যালান শিয়েরার জানিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সেরা বিদেশি তারকা আগুয়েরো। ২০১১ সালে ম্যানসিটিতে আসার পর এখন পর্যন্ত ১৪৬ গোল করেছেন আগুয়েরো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর