,

নেট দুনিয়ায় ঝড় তুলেছেন দিশা পাটানি!

news-image

অনলাইন ডেস্ক: ‘এমএস ধোনি: আনটোল্ড স্টোরি’ সিনেমায় মিষ্টি মেয়ের চরিত্রে অভিনয় করে নজড় কাড়েন দিশা পাটানি। আর এর পর থেকেই ক্যারিয়ারের তুঙ্গে রয়েছেন এ অভিনেত্রী। চমক দেখিয়েছেন বাগি-২ ছবিতেও। তার হাসি, চোখের চাউনিতে বহু পুরুষ হৃদয়ে ঝড় উঠে। এবার ফের ঝড় তুলেছেন নেট দুনিয়ায়।

কিছুদিন আগেই বিকিনি বেশে দিশাকে দেখা গিয়েছে সমুদ্র সৈকতে। আর সমুদ্রের সামনে দিশার এমন রূপে মাতোয়ারা গোটা ইন্টারনেট। স্বল্পবসনা এই নায়িকাকে ঘিরে আপাতত চড়ছে জনপ্রিয়তার পারদ। ছবিটিতে লাইক পড়েছে প্রায় ১৭ লাখ। আর কমেন্ট প্রায় ২০ হাজার।

কিছুদিন আগেই দিল্লিতে ল্যাকমে ফ্যাশন উইক-এ দিশাকে দেখা যায়, কালো পোশাকে। তার সঙ্গে মেক আপে ছিল মানানসই স্মোকি টাচ। সবমিলিয়ে দিশা ছিলেন সেই শো-য়ের অন্যতম আকর্ষণ।

সম্প্রতি বলিউডের গ্রিক দেবতা খ্যাত হৃতিক রোশন দিশার রুপে মাতোয়ারা হয়ে গিয়েছিলেন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় একটি অ্যাকশন ফিল্মে হৃতিকের পাশাপাশি অভিনয় করছিলেন দিশাও। কিন্তু হৃতিক অত্যধিক ফ্ল্যার্ট করছিলেন দিশার সঙ্গে। ফলে হৃতিকের ওপর বিরক্ত হয়ে ছবিটি ছেড়ে দেন দিশা।

আপাতত দিশা ব্যস্ত তাঁর ‘ভারত’ ছবিটি নিয়ে। ক্যাটরিনা কাইফ ও সালমান অভিনীত এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিশা। ছবিটি আগামী বছরের ইদে মুক্তি পেতে চলেছে। আলি আব্বাস জাফর অভিনীত এই ছবিতে অভিনয়ের কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। তবে শেষ মুহূর্তে প্রিয়াঙ্কা নিজেরে সরিয়ে নেওয়ায় ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর