,

শাহরুখ পুত্র আরিয়ানের নায়িকা হচ্ছেন কে? জানেন কি…

news-image

বিনোদন ডেস্ক।। শ্রীদেবী কন্যা জাহ্নবী বলিউডে পা রেখেছিলেন করণ জোহরের হাত ধরে। এবার জাহ্নবীর বোন খুশির বলিউডে পা রাখার পালা। বহুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল খুশিও খুব শীঘ্রই বলিউডে পা রাখবেন। শোনা যাচ্ছে খুশিও নাকি দিদি জাহ্নবীর মতোই করণের হাত ধরেই বলিউডে আসছেন।

আর শ্রীদেবীর ছোট কন্যার খুশির বিপরীতে আরও এক তারকা পুত্রকে বলিউডে আনতে চলেছেন করণ। তিনি কে জানেন?

আরিয়ান খান। হ্যাঁ, খোদ শাহরুখ পুত্ররও নাকি বলিউডে ডেবিউ হতে চলেছে করণ জোহরের হাত ধরেই। বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, বনি কাপুরের কাছ থেকে তাঁর দুই মেয়ের দায়িত্বই নিজের কাঁধে তুলে নিয়েছেন শ্রীদেবীর ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর।

`এশিয়ান এজ`-এর প্রতিবেদন অনুসারে, জাহ্নবীর পাশাপাশি তাই খুশিও তিনিই বলিউডে আনতে চলেছে। যদিও পুরো বিষয়টি এখনও পর্যন্ত গোপন রাখা হয়েছে। খুশির জন্য ভালো চিত্রনাট্য তৈরির প্রচেষ্টায় রয়েছেন করণ। খবর এসেছে, খুশির বিপরীতেই শাহরুখ পুত্রকেও বলিউডে আনছেন করণ।

তবে জাহ্নবী, খুশি, আরিয়ানই শুধু নয়, এর আগেও বহু তারকা সন্তানের বলিউড ডেবিউ করিয়েছেন করণ জোহর। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রারও করণের হাত ধরেই বলিউডে এসেছেন। এমনকি সইফ-অমৃতা কন্যা সারা আলি খানেরও বলিউডে ডেবিউ একপ্রকার করণের হাত ধরেই হচ্ছে। এই মুহূর্তে `সিম্বা` শ্যুটিং করছেন সারা। যদিও এর আগেই সারা কেদারনাথের শ্যুটিংও সেরে ফেলেছেন। তবে মাঝে কেদারনাথের শ্যুটিং আটকে যাওয়ায় সারা করণের `সিম্বা`তে সই করেছিলেন। একপ্রকার করণ যে বলিউডের তারকা সন্তানদের অভিভাবকের ভূমিকা নিয়েছে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, করণ জোহরের বিরুদ্ধে তাঁরই টক শো `কফি উইথ করণ`-এ গিয়ে একবার স্বজনপোষণের অভিযোগ এনেছিলেন কঙ্গনা রানাওয়াত। যদিও কঙ্গনার এই মন্তব্য নিয়ে বলিউডে কিছু কম বিতর্ক হয়নি। তবে আলিয়া, বরুণ, সারা, জাহ্নবী, খুশি ও আরিয়ান, এভাবে একে পর এক বলিউড তারকাকে ফিল্মের আনার ক্ষেত্রে করণ জোহরের যে হাত রয়েছে, তাতে আরও একবার সেই একই প্রশ্ন উঠে আসছে না কি?

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর