,

একের পর এক নারী কেলেঙ্কারি : কী ভাবছে বিসিবি?

news-image

স্পোর্টস ডেস্ক: বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিছুদিন আগেই বলেছিলেন, মাঠের বাইরে অন্যায় কাজে জড়িয়ে পড়া ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে বোর্ড। এর মধ্যেই ঘটে গেল আরেক ঘটনা। তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা ঠুকে দিয়েছেন তার স্ত্রী সামিয়া। অভিযোগ অস্বীকার করে মোসাদ্দেক তালাকের কথা বলেছেন। চলছে পাল্টাপাল্টি বাকযুদ্ধ। কিন্তু কী ভাবছে বিসিবি?

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বললেন, ‘এটা তাদের একান্ত ব্যক্তিগত ও পারিবারিক ব্যাপার। অভিভাবক হিসেবে আমরা যেটা করণীয় করব। এসব ব্যাপারে বোর্ড যে কঠোর হবে এতটুকু বলতে পারি। বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন। তিনি যাওয়ার আগে এসব নিয়ে আলোচনা করেছেন। মোসাদ্দেকের বিষয়টা আসার আগে আরও কিছু বিষয় ছিল যেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছে যেটা আপনারা শিগগির জানতে পারবেন।’

মোসাদ্দেকের আগে একের পর এক নারী কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছেন ক্রিকেটাররা। যেতে হয়েছে জেলে। শাহাদাত হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি, মোহাম্মদ শহীদ, নাসির হোসেন, সাব্বির রহমানের পর মোসাদ্দেক। বিভিন্ন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানো আরও কয়েকজন ক্রিকেটার বিপদসীমার শেষ প্রান্তে আছেন বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। যে কোনো মুহূর্তে সেইসব ঘটনাও প্রকাশ্যে আসতে পারে। এখন দেখার, বিসিবি কী পদক্ষেপ নেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর