,

যে কারণে প্রত্যাহার নারায়ণগঞ্জের ৮ গোয়েন্দা পুলিশ

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় একটি ফাস্টফুডের দোকানে লাচ্ছি খেয়ে দাম না দেয়াকে কেন্দ্র করে গোয়েন্দা পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে।

সোমবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে সরকারি কাজে বাধা এবং গোয়েন্দা পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় ব্যবসায়ী জালালউদ্দিনের পরিবারকে আসামি করে ওই মামলা দায়ের করেন।
তবে ব্যবসায়ী জালালউদ্দিন থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ।

এদিকে গোয়েন্দা পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাসুদুর রহমানসহ আটজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া প্রত্যাহার করা গোয়েন্দা পুলিশের অন্য সদস্যরা হলেন উপ-পরিদর্শক মিজানুর রহমান, আবু সায়েম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম, বকুল মিয়া, আজিজুর রহমান, তৌফিকুর রহমান ও কনস্টেবল লুৎফর রহমান।

গোয়েন্দা পুলিশের মামলায় আসামিরা হলেন-বরফকল এলাকার মাই লাইফ ফাস্টফুড দোকানের মালিক জালালউদ্দিন, তার স্ত্রী রীনা ইয়াসমিন, ছেলে রবিন ও আলামিন। এছাড়া অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

আহত ব্যবসায়ী জালালউদ্দিনের স্ত্রী রীনা ইয়াসমিন অভিযোগ করেন, আমাদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে গোয়েন্দা পুলিশের লোকজন। মারধর থেকে আমাকেও বাদ দেয়নি তারা। দেড়ঘণ্টা থানায় বসে থাকলেও মামলা নেয়নি পুলিশ। উল্টো আমাদের সঙ্গে থানার এসআইরা খারাপ ব্যবহার করেছে। ওসি সাহেব আমাকে বলেছেন এসপি স্যারের অর্ডার ছাড়া তিনি মামলা নিতে পারবেন না। আমাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এই ঘটনায় গোয়েন্দা পুলিশের এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। তবে জালালউদ্দিনের পক্ষে মামলা না নেয়া প্রসঙ্গে তিনি বলেন, সংঘর্ষের ঘটনার পর রাতে থানায় আসলেও কোনও অভিযোগ দেয়নি জালালউদ্দিনের পরিবার। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশের এক পরিদর্শকসহ আটজনকে প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার রাতে শহরের বরফকল এলাকায় চৌরঙ্গী পার্কের সামনে মাই লাইফ ফাস্টফুডের দোকানে লাচ্ছি খেয়ে দাম না দেয়াকে কেন্দ্র করে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে চার গোয়েন্দা পুলিশসহ ২০ জন আহত হন। এসময় গোয়েন্দা পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর