,

নদী থেকে গাড়িসহ চালককে উদ্ধার করল দমকল বাহিনী (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : চীনে নদীর স্রোতের কবলে পড়া একটি গাড়ির চালককে উদ্ধার করেছেন দমকল বাহিনীর কর্মীরা। পরে ওই গাড়িও উদ্ধার করেছেন তারা। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে।

চীনের গ্লোবাল টিভি নেটওয়ার্ক সিজিটিএন এর শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, দমকল বাহিনীর একদর কর্মী মিলিত উদ্যোগে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বন্যার কবল থেকে রক্ষা করছেন। সৌভাগ্যবশত ওই ব্যক্তি গুরুতর আঘাত পাননি।

উত্তাল এক নদীর পাথরে আটকে পড়া গাড়ির মধ্যে থেকে একটা মই ও দড়ির সাহায্যে দমকল বাহিনীর কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, একদল মানুষ দাঁড়িয়ে সমগ্র ঘটনাটি ভিডিও করছেন। তাছাড়া আরো একদল কর্মী তীরে দাঁড়িয়ে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করছেন।

এ ঘটনা ছড়িয়ে পড়তেই চারিদিক থেকে চীনের দমকল বাহিনীর কর্মীদের প্রশংসা করছেন অনেকেই। তবে ওই ব্যক্তি নদীর মধ্যে ঠিক কীভাবে চলে গেলেন তা এখনো জানা যায়নি।

গত এপ্রিল মাসেও একই ধরনের একটা ঘটনা ঘটেছিল। চীনে এক নারীকে নদীতে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করেন একদল দমকলকর্মী।

দেখুন সেই ভিডিও

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর