,

ট্রাম্পের লক্ষ্য পূরণ হয় নি, তাই আলোচনার প্রস্তাব

news-image

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। তারা ইরানের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের শরিক দেশগুলোর ওপর চাপ বাড়াতে চায়। রোববার ইরানের টিভি চ্যানেল-থ্রি-তে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জারিফ বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য দেশে উৎপাদিত অস্ত্রের ওপর নির্ভরশীল। তারা অন্য দেশ থেকে অস্ত্র কিনে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। কিন্তু ইরান নিজের নিরাপত্তা, উন্নয়ন ও অগ্রগতিকে দেশের জনগণের সঙ্গে সম্পর্কিত বলে মনে করে। এ কারণে তারা ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে গত ৪০ বছরে ইরানের ওপর চাপ বাড়িয়েছে। কিন্তু জনগণ তাদের চাপ মোকাবেলা করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রও এখন আর ওয়াশিংটনের কথা শুনছে না। এখন তারা কোম্পানিগুলোকে টার্গেট করছে এবং সেগুলোকে আনুষ্ঠানিকভাবে হুমকি দিচ্ছে। যুক্তরাষ্ট্র মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি নিজের অনুকূলে নিতে চাইছে।

জারিফ বলেন, আন্তর্জাতিক বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরব সব ধরনের আইন লঙ্ঘন করছে। তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যুক্তরাষ্ট্র যে লক্ষ্য হাসিল করতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে। এ কারণে তারা বারবার আলোচনার প্রস্তাব দিচ্ছে এবং ইরানের বিরুদ্ধে ‘অ্যাকশান গ্রুপ’ তৈরি করেছে। পারসটুডে

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর