,

রাতে বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে কয়েকশ’ গাড়ির জট

news-image

অনলাইন ডেস্ক: রাতভর বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী উভয় ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে রাতে প্রায় সাড়ে ১১ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে কয়েকশ’ যানবাহনের জট সৃষ্টি হয়েছে।

কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া সকাল থেকে ফেরি চলাচালের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় রবিবার রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে সোমবার সকাল সাড়ে ৭টায় কাঁঠালবাড়ী ঘাটে থাকা একটি কে-টাইপ ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে এবং শিমুলিয়া থেকে ফেরিগুলো কাঁঠালবাড়ী ঘাটে আসছে। আশা করি, এতে ফেরি চলাচল কিছুটা সচল হবে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে গত শুক্রবার থেকেই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ঘাটে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ছোট গাড়িগুলো পার করা হলেও অনেক গাড়ি বিকল্প রুট দৌলতদিয়া-পাটুরিয়াতেও ফিরে গেছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর