,

টেস্টের জন্য ব্যাটিং কোচ খুঁজছে বাংলাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক: কদিন আগেই বহু আলোচনার পর নিল ম্যাকেঞ্জিকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ব্যাটিং কোচের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার লাল বল তথা টেস্টের জন্য ‘স্পেশালাইজড’ ব্যাটিং কোচের খোঁজে বিসিবি। এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

নিল ম্যাকেঞ্জির কথা উল্লেখ করে সুজন বলেন, ‘২০১৯ বিশ্বকাপ পর্যন্ত নিল (ম্যাকেঞ্জি) আমাদের সাদা বলের ক্রিকেটের ব্যাটিং কোচ। তবে লাল বল, অর্থাৎ টেস্টের জন্য আমাদের একজন ব্যাটিং কোচ প্রয়োজন।’

তিনি জানান, বোর্ড চাইছে সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার যেন বাংলাদেশের ব্যাটসম্যানদের টেস্টের জন্যও পরামর্শ দেন, ‘আমরা আসলে চাইছি সে যেন টেস্টের জন্যেও কাজ করে। কিন্তু তাকে আসলে পাওয়া যাবে না। কারণ আমরা যেসব নতুন কোচিং স্টাফ নিয়েছি তাদের সবাইকে বিশ্বকাপের জন্য লক্ষ্য তৈরি করে দেওয়া আছে।

পাশাপাশি আমরা এমন কাউকে খুঁজছি যে কিনা অন্যান্য কাজের মধ্যেও আমাদের দলের ব্যাটসম্যানদের টেস্ট ক্রিকেটের জন্য সহায়তা করবে। আমরা আরও কোচদের সঙ্গে কথা বলছি। গ্যারি কারস্টেন পুরো কাজটাতে আমাদের সাহায্য করছেন।’

অবশ্য বিসিবির এই খোঁজ করাটা বেশ যৌক্তিক। কারণ শেষ ১২ মাসে বাংলাদেশ টেস্ট ম্যাচের প্রতি ইনিংসে গড়ে রান করেছে মাত্র ২০২। শেষ ৩ টেস্টে ২০০ রানও পার করতে পারেনি। সর্বশেষ সফরে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। সবকিছু মিলিয়েই টেস্টের ব্যাটিং দিকটা উন্নতি করতে চাইছে বিসিবিও। সূত্র: ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর