,

রোহিঙ্গা গণহত্যা: তথ্য সংগ্রহের দায়ে বন্দী ২ সাংবাদিকের রায় স্থগিত

news-image

নিউজ ডেস্ক: রোহিঙ্গা গণহত্যার তথ্য সংগ্রহের সময় মিয়ানমারে আটক সংবাদ মাধ্যম রয়টার্সের দুজন সাংবাদিকের বিরুদ্ধে রায় স্থগিত করেছে দেশটির একটি আদালত।আজ সোমবার সকালে এ স্থগিতাদেশ দেয়া হয়।আগামী ৩ সেপ্টেম্বর এ বিষয়ে রায় দেয়া হবে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।

গত ১২ ডিসেম্বর দুই পুলিশের সঙ্গে সাক্ষাত করতে গিয়ে আটক হন রয়টার্সের সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ও। সে সময় থেকেই কারাবন্দী রয়েছেন তারা।

ওই সাংবাদিকদের বিরুদ্ধে আনা ব্রিটিশ উপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অপরাধ প্রমাণিত হলে ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

চলতি বছরের জানুয়ারি থেকে ইয়াঙ্গুনের আদালতে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার শুনানি চলছে।

আদালতে ওই দুই সাংবাদিক বলেছেন, রোহিঙ্গা গণহত্যা নিয়ে তথ্য সংগ্রহের সময় তাদের ফাঁদে ফেলে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর