,

ক্ষেপে গেলেন সারা আলি খান

news-image

বিনোদন ডেস্ক: সামনেই তাঁর প্রথম ছবি ‘সিম্বা’র মুক্তি। তার আগে মুম্বাইয়ের জুহুর মুকুটেশ্বর মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন সাইফ আলি খান ও অমৃতা সিং কন্যা সারা আলি খান। সারার সঙ্গে গিয়েছিলেন তাঁর মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলি খান।

সাধারণত পাপারাজ্জি ছবি তুললে সারাকে কখনওই বিরক্ত হতে দেখা যায় না। তবে শনিবার মুম্বাইয়ের জুহুর মুকুটেশ্বর মন্দিরে পাপারাজ্জি সারা পূজা দেওয়ার ছবি তুললে তিনি বেশ বিরক্তই হন। কিছুটা রেগে গিয়ে তিনি ছবি তুলতে বারণ করেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, সারা প্রথম মন্দিরে পূজা দিয়ে মন্দিরের সামনে থাকা কিছু গরিব মানুষকে কিছু দান করছেন। আর সেই ছবি পাপারাজ্জি তুলতে শুরু করলেই তিনি রেগে যান। সারার সঙ্গে এদিন মন্দিরে গিয়েছিলেন তাঁর ভাই ইব্রাহিম ও মা অমৃতা সিং।

এদিন সারার পরনে ছিল পালাজো প্যান্ট, টপ ও গায়ে ওড়না। বিন্দুমাত্র মেকআপ ছাড়া খোলা চুলেই এদিন মন্দিরে হাজির হয়েছিলেন সারা। এদিন অমৃতা সিংয়ের পরনেও ছিল গোলাপী সালোয়ার। আর ইব্রাহিমের পরনে ছিল টি-শার্ট ও শর্ট প্যান্ট।

প্রসঙ্গত, রণবীর সিংয়ের বিপরীতে ‘সিম্বা’ ছাড়াও সারা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছবিতেও অভিনয় করছেন তবে বিভিন্ন কারণে কেদারনাথের শ্যুটিং ও মুক্তি পিছিয়ে যাওয়ায় সারা সিম্বার শ্যুটিং শুরু করে দেন। এনিয়ে জলঘোলাও হয় বিস্তর। পরে সারা নিজেই একইসঙ্গে দুটি সিনেমার শ্যুটিং করে বিষয়টি সামলান। জিনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর