,

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ অভিযুক্ত ডাকাত নিহত

news-image

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ভাদু শেখ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের অংলকারপুর গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত ভাদু রাজবাড়ী সদর উপজেলার গবিন্দপুর গ্রামের ইসহাক শেখের ছেলে।

পুলিশের দাবি, নিহত ভাদু শেখ আন্তঃজেলা ডাকাতদলের নেতা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগমের ভাষ্যমতে, একদল ডাকাত বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অংলকারপুর গ্রামে গোপন বৈঠকে মিলিত হয়েছেন-গতকাল রবিবার রাত আড়াইটার দিকে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছু সময় পর গুলিবিদ্ধ অবস্থায় ভাদু শেখ নামের একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে পুলিশের তিন সদস্য আহত হন।

ওসি আরও বলেন, ভাদু শেখের বিরুদ্ধে খুন, হত্যা, ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, একটি রামদা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর