,

১ ঘণ্টায় শেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট

news-image

স্পোর্টস ডেস্ক : ২৯ আগস্ট নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। গতকাল বাজারে ছাড়া সব টিকিট এক ঘণ্টায় বিক্রি হয়ে গেছে।

ঢাকার ফুটবলে এখন আর দর্শক নেই বললেই চলে। কিন্তু ঢাকার বাইরে ফুটবল মানেই টইটম্বুর গ্যালারি। আর যদি হয় আন্তর্জাতিক ম্যাচ, তাহলে তো কথাই নেই। বাংলাদেশ-শ্রীলঙ্কা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামের গ্যালারিও লোকারণ্য হয়ে উঠবে, সেটা নিশ্চিত জানা যাচ্ছে ২ দিন আগেই। গতকাল বাজারে ছাড়ার এক ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে!

২৯ আগস্ট নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে নীলফামারীতে চলছে এখন সাজ সাজ রব। স্থানীয় মানুষেরাও খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বাঘ-সিংহের লড়াই দেখার জন্য। শহরের ১১টি ব্যাংক শাখায় ছাড়া সাড়ে বারো হাজার টিকিট এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন, ‘মানুষ খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে খেলাটি দেখার জন্য। সাড়ে বারো হাজার টিকিট ছাড়া হয়েছিল। তা আজ (গতকাল) সকালের এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে।’

আরিফ হোসেনের ভাষ্য অনুযায়ী ম্যাচের জন্য ছাপা হয়েছে মোট ২১ হাজার ৩৫৯ টিকিট। বাকি অধিকাংশ টিকিট উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে এক হাজার আছে নারীদের জন্য ও ৩৫৯ টিকিট ভিআইপি।

ম্যাচটি খেলার জন্য আজ দুপুরেই রংপুরে পৌঁছানোর কথা শ্রীলঙ্কা দলের। আর আগামীকাল রংপুর পৌঁছাবে বাংলাদেশ দল। সেখানকার হোটেলে অবস্থান করে নীলফামারীতে গিয়ে ম্যাচ খেলবে তাঁরা। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ম্যাচটি খেলছে উভয় দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর