,

সময় নেই গুজবে কান দেয়ার : বুবলী

news-image

বিনোদন ডেস্ক।। ঢালিউড নায়িকা বুবলী। একটানা একের পর এক সিনেমাতে কাজ করে যাচ্ছেন তিনি। ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এ পর্যন্ত সাতটি সিনেমাতে অভিনয় করেছেন অভিনেত্রী। প্রতিটি সিনেমাতেই বেশ প্রশংসা পেয়েছেন বুবলী। নায়িকা হিসেবে বুবলীকে নিয়ে ব্যবসায়িক সফলতা পাওয়ার কারণে প্রযোজকরাও তার বিষয়ে আগ্রহী। ক্যারিয়ারের শুরু থেকে প্রতিবছরই ঈদে তার দুটি করে সিনেমা মুক্তি পেয়েছে। এবারের ঈদে শুধুমাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছে তার। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ক্যাপ্টেন খান’ সিনেমাতে অভিনয় করেন বুবলী। সিনেমাটি এখন পর্যন্ত ভালো ব্যবসা করছে।

‘ক্যাপ্টেন খান’ নিয়ে বুবলী বলেন, ঈদটা পরিবারসহ বেশ ভালোই কেটেছে। আর সিনেমার রেসপন্সও ভালো পাচ্ছি। গত কয়েকটি ঈদে সিনেমা মুক্তির আগে প্রচারের জন্য বেশ সময় পেলেও এবার খুব একটা পাওয়া যায়নি। কারণ ‘ক্যাপ্টেন খান’ সিনেমার দুটি গানের শুটিং বাকি ছিল। থাইল্যান্ডে গিয়ে টানা আগস্টের মাঝামাঝি পর্যন্ত কাজ করতে হয়েছে। তারপরও ঈদে সিনেমা মুুক্তি উপলক্ষে এশিয়ান টিভিতে গত শুক্রবার একটি অনুষ্ঠানে আমি ও শাকিব খান হাজির হয়েছিলাম। ‘ক্যাপ্টেন খান’ সিনেমাটি বাণিজ্যিক দিক থেকেও বেশ সফল হবে বলে আশা করি।

এদিকে শাকিব খানকে ঘিরে প্রতিনিয়ত গুঞ্জন রয়েছে ঢালিউডে। সে বিষয়ে বুবলী বলেন, ‘একটা সময় খুব মন খারাপ হতো। যখন বিভিন্ন গুজব শুনতাম তখন মনে হতো খুব প্রতিবাদ করে সত্যটা বলে দেবো। খারাপ লাগত। তবে যখন আমি গঠনমূলক সমালোচনা শুনি, তখন বিষয়টা বোঝার চেষ্টা করি। সমালোচনা গঠনমূলক আকারে হলে তখন গুরুত্ব সহকারে নিই। যারা গঠনমূলকভাবে আমার কাজের সমালোচনা করে তখন নিজেকে পরিমার্জন করার চেষ্টা করি। এখন গুজবে কান দেয়ার সময় নেই।’

শাকিব খানের সঙ্গে বুবলীর ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং এবারের ঈদে ‘ক্যাপ্টেন খান’ নামে সাতটি সিনেমা এরইমধ্যে মুক্তি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর