,

বার্সায় মেসির উত্তরসূরি হিসেবে টার্গেটে সালাহ-এমবাপ্পে!

news-image

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও বার্সেলোনা যেন প্রায় সমর্থক। বর্তমানে আর্জেন্টাইন এ ফুটবল তারকার বয়স ৩১ বছর। ফর্মে থাকলে হয়তো আরও দুই-চার বছর ফুটবল খেলবেন। তবে এরই মধ্যে মেসির উত্তরসূরি খুঁজতে উঠে-পড়ে লেগেছে বার্সেলোনা।

চলতি মৌসুমেও একাধিক তরুণ খেলোয়াড় দলে ভিড়িয়েছে বার্সেলোনা। কিন্তু আর্জেন্টাইন তারকার জায়গা কে নেবেন সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে স্প্যানিশ মিডিয়ার খবর, ২৫০ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্পে মেসির উত্তরসূরি হচ্ছেন ‘মিশরীয় মেসি’ মোহামেদ সালাহ। তাকে ২০১৯ সালের জন্য টার্গেট করেছে কাতালান ক্লাবটি।

গত কয়েক বছরে নিজেকে বিশ্বের সেরা ফরোয়ার্ডদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সালাহ। লিভারপুলের হয়ে গত মৌসুমেও ইংলিশ লিগে ৪৪ গোল করে একাধিক রেকর্ড গড়েছেন। খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও। ইনজুরির থেকে ফিরে বিশ্বকাপে যদিও তেমনভাবে নিজেকে তুলে ধরতের পারেননি।

তবে মেসির উত্তরসূরি হিসেবে মিশরীয় তারকাকে পাখির চোখই করছে বার্সেলোনা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ডন ব্যালন জানাচ্ছে, ২৫০ মিলিয় ইউরোতে (২২৬ মিলিয়ন পাউন্ড/২৯১ মিলিয়ন ডলার) তাকে দলে নিতে চায় কাতালনারা। শুধু মেসি নয়, আরেক তারকা লুইস সুয়ারেজের বয়স বেড়ে যাওয়াটাকেও একই সঙ্গে আমলে নিচ্ছে তারা।

ডন ব্যালন আরো জানাচ্ছে, বার্সেলোনার আগ্রহের তালিকায় নাম আছে পিএসজির ফরোয়ার্ড ও বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কাইলিয়ান এমবাপেও। তবে ২০১৯ সালের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে সালাহ’ই আসল টার্গেট বার্সার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর