,

এফডিসিতে ভবন থেকে পড়ে প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক: অতিরিক্ত মদপান করে এফডিসির ৮ নম্বর ভবন থেকে নিচে পড়ে আবু সিদ্দিক (৫০) নামে এক প্রোডাকশন ম্যানেজারের মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এফডিসিতে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

আবু সিদ্দিকের স্ত্রী কাজলসহ কয়েকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা সাংবাদিকদের জানান, এফডিসির ভিতরে ৮ নম্বর ভবনে বসে কয়েকজন বসে মদ পান করছিল, সেখানে ২য় তলার কার্নিস দিয়ে আবু সিদ্দিক নিচে পরে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু সিদ্দিক শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কার্তিকপুর গ্রামের মৃত সুলতান ব্যাপারীর ছেলে। সে কলাবাগান থানার ২৪৭/১ কাঠালবাগান এলাকায় পরিবার নিয়ে থাকতো।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক মো. বাবুল মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্যে ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর