,

‘যে জামায় অস্বস্তি হয় তা পরার কি দরকার’

news-image

বিনোদন ডেস্ক: সম্প্রতি মুম্বাইতে ‘নমস্তে ইংল্যান্ড’ ছবির প্রোমোশন উপলক্ষে অর্জুন কাপুরের সঙ্গে দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। কিন্তু পোশাকের জন্য ইন্টারনেটে ট্রোলড হলেন পরিণীতি।

পরিণীতির ফ্যানক্লাবের শেয়ার করা একটা ছবিতে একজন কমেন্ট করেন, ফ্যাশনের নামে এমন কিছু পরার কি প্রয়োজন যেটাতে অস্বস্তি হয়। ২৯ বছরের এই অভিনেত্রী একটা আকাশি রঙের অফ-শোল্ডার বাটন-ডাউন অ্যাসিমেট্রিক হেমের পোশাক পরেছিলেন।

বেশ কয়েকটা ছবিতে দেখা গেছে পরিণীতি ছবি তোলার আগে নিজের জামা-চুল সব ঠিক করছেন। জামাটা পরে যে তার অস্বস্তি হচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিতে।

একজন ইনস্টাগ্রামে কমেন্ট করেন, যে সব জামায় অস্বস্তি হয় তা পরার কি দরকার। আর একজন লেখেন, পরিণীতির আত্মবিশ্বাস ও ক্যামেরার সামনে ও লাজুক না হওয়ায় আমি তাকে পছন্দ করতাম। কিন্তু এখন ওজন কমানোর পর ও নিজের সম্পর্কে প্রচন্ড সচেতন হয়ে গেছে এবং সব সময় তাকে দেখে মনে হয় যা পরেছে তাতেই তার যেন অস্বস্তি হচ্ছে।

অনেকেই আবার বিরক্তি প্রকাশ করে লিখেছেন, পোশাকটায় তাকে একেবারেই মানায়নি। পোশাকটা দেখেছ? তাকে একেবারেই ফিট হয়নি।

‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে অর্জুন কাপুরের বিপরীতে দেখা যাবে পরিণীতিকে। বিপুল আম্রুতলাল শাহ পরিচালিত ‘নমস্তে ইংল্যান্ড’ আগামী ১৯শে অক্টোবর মুক্তি পাবে। এছাড়াও তাকে পরবর্তীকালে সন্দীপ অউর পিঙ্কি ফারার এবং জাবারিয়া জোড়ি ছবিতে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর