,

তোমার শরীর মিস করছি, তোমাকে ছাড়া কাউকে চুমু দেব না: নিক

news-image

বিনোদন ডেস্ক: গত সপ্তাহে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী, গীতিকার নিক জোনাসের বাগদান হয়েছে। বাগদান শেষে দেশে ফিরে যান নিক। গুঞ্জন ছিল, শিল্পী নিক প্রিয়াঙ্কার ভালোবাসা নিয়ে নতুন গান গাইবেন। গুঞ্জন সত্য হয়েছে। নিক ‘রাইট নাউ’ শিরোনামে একটি গান গেয়েছেন।

প্রিয়াঙ্কার অনুপ্রেরণায় নিক জোনাসের গাওয়া গানটির ফার্স্ট ট্র্যাক শুক্রবার মুক্তি পায়। গানটিতে সুর দিয়েছেন জার্মান সুরকার রবিন স্কালজ। খবর ডিএনএর।

‘ঠিক এখন, তুমি জানো, আমি তোমার শরীর মিস করছি/ তাই, তুমি ঘরে না ফেরা পর্যন্ত কাউকে চুমু দেব না’… গানের কথাগুলো খুবই মর্মস্পর্শী। বলা হচ্ছে, বাগদত্তা প্রিয়াঙ্কার অনুপ্রেরণায় এ গানটির কথা লিখেছেন নিক।

গানের কথায় এ-ও মনে হচ্ছে, নিক তাঁর স্বীকারোক্তি দিচ্ছেন। তাঁর ভাষায় : ‘তুমি আমার জল, আমার সূর্য, চাঁদ-তারা/ তোমার হৃদয়ই আমার সবকিছু…’

গত ১৮ আগস্ট সনাতন রীতি অনুসারে রোকা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কার সঙ্গে ২৫ বছর বয়সী নিকের বাগদান হয়। ওইদিন সকালে ভারতের মুম্বাইয়ের জুহুতে প্রিয়াঙ্কার বাসভবনে পূজা দিয়ে শুরু হয় বাগদান অনুষ্ঠান। রাতে বন্ধুদের সৌজন্যে আয়োজিত হয় বিশাল পার্টি। পার্টিতে এ নতুন যুগল নাচে-গানে মাতিয়ে তোলেন অতিথিদের।

প্রিয়াঙ্কা-নিক জুটির প্রথম দেখা হয় মিট গালা-২০১৭ অনুষ্ঠানে। এর কিছুদিন পর থেকেই এ কপোত-কপোতীর প্রেমের গুঞ্জন শুরু হয়। অবশেষে আনুষ্ঠানিকভাবে বাগদান হয়ে গেছে। এবার অপেক্ষা বিয়ের।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর