,

নিজেই আইন মেনে দেখালেন দুদক চেয়ারম্যান

news-image

নিউজ ডেস্ক: আইন সবার জন্য। সবাইকেই আইন মেনে চলতে হবে। কেউ এর উর্ধ্বে নয়। যার যার অবস্থান থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে, সমাজ দুর্নীতি মুক্ত হবে। এমনটিই মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সম্প্রতি দুদক চেয়ারম্যান নিজে গাড়িতে সিট বেল্ট বেঁধে এবং গাড়িচালক ও দেহরক্ষীকে সিট বেল্ট বাঁধতে উৎসাহিত করে আইন মানার দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি মনে করেন সবাইকেই আইনের প্রতি সব সময়ই শ্রদ্ধাশীল হতে হবে।
এ বিষয়টি এই প্রতিবেদককে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি আরও বলেন, দুদক চেয়ারম্যান মহোদয় আইন না মানাকেই দুর্নীতি এবং অনিয়মের অন্যতম কারণ বলে মনে করেন। তাই তিনি প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে আইন অনুসরণ করার চেষ্টা করেন।

প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, দুদক চেয়ারম্যান তার অফিসের সবাইকে আইন মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন। রাস্তা-ঘাটে দুদক পরিচয়ে আইনের উর্ধ্বে না যেতে বলেছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, দুদক চেয়ারম্যান সড়ক ব্যবস্থাপনায় ২২ দফা সুপারিশ পাঠিয়েছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ে। সড়কে ফিটনেসবিহীন গাড়ি, নসিমন, করিমন, লেগুনা জাতীয় গাড়িই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলেন মনে করেন ইকবাল মাহমুদ।

তিনি জানান, দুদক চেয়ারম্যান কিছুদিন আগে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের সহায়তায় উল্টো পথে গাড়ি চলা প্রতিরোধ করেছিলেন। আইন না মানাকেই দুর্নীতি মনে করেন দুদক চেয়ারম্যান।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর