,

বিয়ে করেছেন হ্যারি পটারের সেই বাংলাদেশি অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক: দুনিয়া জুড়ে জনপ্রিয়তা পেয়েছে ‘হ্যারি পটার’ সিরিজের ছবিগুলো। সিরিজের প্রতিটি ছবিই বাজিমাত করেছে বক্স অফিসে। এই ছবিগুলোর হাত ধরে হলিউড পেয়েছে এমা ওয়াটসন, ড্যানিয়েল ক্লেগের মতো তারকাদের।

তাদের সঙ্গে ছিলেন একজন বাংলাদেশি অভিনেত্রীও। ২৯ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি এই অভিনেত্রীর নাম আফসান আজাদ। ‘হ্যারি পটার’ সিরিজের পাঁচটি চলচ্চিত্রে ‘পদ্মা পাতিল’ চরিত্রে দেখা গেছে তাকে।

জানা গেল, সম্প্রতি এই অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসেছেন। তিনি দীর্ঘদিন প্রেমের পর প্রেমিক নাবিল কাজীকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিলেন। নাবিল নিজেও বাংলাদেশি বংশোদ্ভূত।

আফসান ও নাবিলের বিয়ের আনুষ্ঠানিকতা ১৯ আগস্ট বাংলাদেশি রীতিতে সম্পন্ন হয়। দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বিয়ের ছবি পোস্ট করে আফসান লেখেন, এক বছরের দীর্ঘ পরিকল্পনার পর বিয়েটি অবশেষে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সবার দোয়া চেয়েছেন এই নব দম্পতি।

বিয়ের অনুষ্ঠানে কাছের মানুষদের আমন্ত্রণ জানিয়েছিলেন আফসান-নাবিল। সেখানে এসেছিলেন হ্যারি পটার সিরিজের অনেক অভিনেতা-অভিনেত্রী ও কলা-কুশলীরাও।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর