,

নাবালক ছাত্রকে যৌন হয়রানি করায় দিল্লীতে শিক্ষক আটক

news-image

উত্তর দিল্লিতে নাবালক ছাত্রকে যৌন হয়রানি করার জন্য শিক্ষককে আটক করেছে স্থানীয় পুলিশ। ছাত্রকে যৌন হয়রানি করার সময় আরেকজন ছাত্র তা ভিডিও করে, পরবর্তীতে ধারণকৃত ভিডিওটি একটি এনজিও সামাজিক গণমাধ্যমে ভাইরাল করেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত শিক্ষককে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে জেলে আটক করা হয়েছে। যৌন অপরাধ আইন থেকে শিশুদের সুরক্ষা (পিওসিএসও) ধারায় শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে উত্তর-পশ্চিম দিল্লির ডেপুটি কমিশনার আসলাম খান জানান। তিনি আরও বলেন, সামাজিক গণমাধ্যমে ভিডিওটি আপলোড করার কারনে এনজিওটির বিরুদ্ধেও এফআইআর নিবন্ধন করা হয়েছে। কেননা এর ফলে ছাত্রটির পরিচয়ও প্রকাশ পেয়েছে।

পুলিশের ভাষ্যনুযায়ী, অভিযুক্ত শিক্ষক যে বিষয়ে শেখাতো সে বিষয় ভুক্তভোগী ও আরেক ছাত্র দুর্বল ছিলো তাই তারা শিক্ষকের কাছে অতিরিক্ত ক্লাসের কথা বলে। পরে তিনি ছাত্রদের তার বাসায় যাবার পরামর্শ দেন। ভুক্তভোগী ছাত্রটি আগে যায় এবং যৌন হয়রানির শিকার হয়। অপরদিকে অন্য ছাত্রটি আরও পরে ঘটনাস্থলে যেয়ে পুরো ঘটনাটি ভিডিও করে। অপর ছেলেটির বিরুদ্ধে পুলিশ এখনো পরিষ্কার নয় তাই কোনো অভিযোগ দাখিল করা হয়নি। এদিকে ভুক্তভোগী ছাত্রটি এই ঘটনার বিষয়ে তার পিতামাতাকেও জানায়নি। এসবের পরেও ভিডিওটি এনজিওর কাছে কিভাবে পৌঁছালো তা নিয়েও তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর