,

এশিয়ান গেমসে সোনা জিতল দুই কোরিয়ার একক নৌকাবাইচ দল

news-image

এশিয়ান গেমসে নারীদের ৫০০ মিটার ড্রাগন বোটিং-য়ে সোনা জিতল দুই কোরিয়ার একক দল। এই প্রথমবারের মত কোন স্পোটর্স প্রতিযোগিতায় একসঙ্গে দল গঠন করে সোনা জয় করলো উত্তর এবং দক্ষিণ কোরিয়া।

এশিয়ান গেমসে দুই কোরিয়ার একক দল রোলিং এবং বাস্কেটবল ইভেন্টেও অংশগ্রহণ করবে। এর আগে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে একসঙ্গে প্রতিযোগিতা করে দুই কোরিয়ার আইস হকি দল। সিউল এবং পিয়ংইয়ংয়ের মধ্যে রাজনৈতিক সম্পর্কের উন্নতির ধারাবাহিকতায় সমানতালে চলছে এই খেলা কূটনীতি। রোববার দুই মিনিট ২৪ সেকেন্ডে চীনকে হারিয়ে সেরাস্থান ছিনিয়ে নেয় ১৬ সদস্যের কোরিয় দল। চীন পায় সিলভার।

দুই কোরিয়ার খেলোয়াড়রা অংশ নেয়ায় পুরস্কার প্রদানের সময় জাতীয় সঙ্গীতের পরিবর্তে জনপ্রিয় কোরিয় ফোক গান ‘আরিরাং’ গেয়ে জয় উদযাপন করা হয়। শনিবার দুই কোরিয়ার নারী দল একই খেলায় ২০০ মিটার দুরুত্বের প্রতিযোগিতায় ব্রোঞ্জ মেডেল জয় লাভ করে।

ইতিহাসে এই পঞ্চমবারের মত উত্তর এবং দক্ষিণ কোরিয়ার যৌথ দল কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় একসঙ্গে পারফর্ম করল। এর আগে ১৯৯১ সালে দুইটি ইভেন্টে অংশ নিয়েছিল দুই কোরিয়ার যৌথ দল। ১৯৯১-তে টেবিল টেনিসে সোনা জিতেছিল দুই কোরিয়া। বিবিসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর