,

দু’মাসে মত পাল্টে রাহুল গান্ধী বললেন প্রধানমন্ত্রী হতে চাইনা

news-image

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শনিবার বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কোন আগ্রহ তার তার নেই এবং আদর্শগত লড়াইয়ে তিনি নিজেকে ব্যাপৃত রাখতে চান। তিনি বলেন, তার এই মানসিকতার পরিবর্তন হয়েছে ২০১৪ সালের পর।
তিনি বলেন, সকালে আমি ঘুম থেকে উঠে ভাবি, কি করে ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা যায় এবং যে দেশটাকে আমি ভালবাসি সবাই মিলে কি করে দেশটাকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারি। ল-নে ভারতীয় সাংবাদিকদের এক অনুষ্ঠাণে রাহুল গান্ধী একথা বলেন।
ভারতীয় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার কথা ভাবেন কিনা। উল্লেখ্য, গত মে মাসে রাহুল গান্ধী বেঙ্গালুরুতে বলেছিলেন, তার দল আগামি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি ভারতের প্রধানমন্ত্রী হবেন। এদিকে, গত বছর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সেখানকার ছাত্রদের এক সমাবেশে রাহুল বলেছিলেন, তার দল যদি চায় তাহলে তিনি ভারতের প্রধানমন্ত্রী হতে রাজি।
রাহুল গান্ধী শনিবার তার বক্তব্যে বিজেপি ও আরআরএসকে আক্রমণ করে বলেন, জনগণ ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মত জনপ্রিয় রাজনীতিকদের পছন্দ করে। কিন্তু আজ তাদের চাকুরি না হওয়ার জন্য তারা ক্ষুদ্ধ। রাহুল বলেন, দেশের মানুষের সংকট মোচনের বদলে এই সব নেতারা দেশকে ধ্বংস করছেন এবং জনগণের ক্রোধ তাদের উপর নিপতিত হচ্ছে।
মোদীর কর্মকা- সর্ম্পকে ধারণা দিতে রাহুল চারদিনের সফরে জার্মানি ও যুক্তরাজ্য সফর করছেন। এই দফায় রাহুল গান্ধী বলেছেন, ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় কংগ্রেস জড়িত ছিলনা। তার এই বক্তব্য ব্যাপক আলোড়ণের সৃষ্টি করেছে। রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধী শিখ দেহরক্ষীর গুলীতে নিহত হলে এই দাঙ্গার সূচনা হয়। ওই সময় ১০ হাজারের অধিক শিখ নিহত হয়। ইয়ন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর