,

বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করল ‘রবি’

news-image

স্পোর্টস ডেস্ক : চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের জুন পর্যন্ত। কিন্তু তার অনেক আগেই বিসিবির সঙ্গে স্পন্সরশিপ চুক্তি বাতিল করল রবি। মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, চুক্তিটি প্রাসঙ্গিকতা হারানোয় সরে দাঁড়িয়েছে তারা।

দ্বিতীয় মেয়াদে গত বছরের জুলাই থেকে বিসিবির সঙ্গে চুক্তি ছিল রবির। চুক্তির আওতায় শুধু ছেলেদের জাতীয় দলই নয়, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি ছিল মেয়েদের জাতীয় দলও। তবে চুক্তির বেশ কিছু শর্ত পূরণ করা, না করা নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই পক্ষের সম্পর্কে টানাপোড়েন চলছিল বলে জানা গেছে। আলোচনায়ও সুরাহা খুব একটা হয়নি। সেটির ধারাবাহিকতায়ও এল চুক্তি বাতিলের এই সিদ্ধান্ত।

বিসিবি এখনও চুক্তি বাতিল নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বোর্ড কর্তাদের কয়েকজনের কাছে জানতে চাওয়া হলেও এই মুহূর্তে মন্তব্য করতে রাজি হননি তারা। তবে রবি এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাতিলের সিদ্ধান্তটি।

বাংলাদশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলমান পৃষ্ঠপোষকতা বিষয়ক চুক্তিটি প্রাসঙ্গিকতা হারানোয় দেশের ক্রিকেটের গৌরবাজ্জ্বল এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয়ে দায়িত্ব থেকে আমরা সরে দাঁড়াচ্ছি। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভিন্ন পরিসরে দলের পাশে দাঁড়ানোর সুযোগ পেলে আমরা কৃতার্থ থাকব।

বিবৃতিতে সুনির্দিষ্ট কারণ না জানালেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, চুক্তির বিভিন্ন শর্ত বিসিবি ঠিকভাবে পালন করতে পারছে না বলে অনেক দিন থেকেই অভিযোগ জানিয়ে আসছিল রবি। তাতে কাজ না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তারা।

২০১৫ সালে প্রথম দফায় বিসিবির সঙ্গে স্পন্সরশিপের চুক্তি হয় রবির। টাকার অঙ্ক আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও সেটি ৩০ কোটি টাকা বলে জানা গিয়েছিল। গত বছরের মে মাসে আবারও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয় রবি। এবারও টাকার অঙ্ক জানানো হয়নি। তবে তা আগের বারের চেয়ে প্রায় দ্বিগুণ বলে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছিল। শেষ পর্যন্ত পূরণ করা গেল না চুক্তির মেয়াদ। -বিডিনিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর