,

অর্থমন্ত্রীকে ইমপিচ করেছে ইরানের সংসদ

news-image

ইরানের জাতীয় সংসদ দেশটির অর্থমন্ত্রী মাসুদ কারবাসিয়ানকে ইমপিচ করেছে। রোববার জাতীয় সংসদের অধিবেশনে এ নিয়ে সংসদ সদস্যরা ভোটাভুটিতে অংশ নেন।

মাসুদ কারবাসিয়ানকে ইমপিচ করার পক্ষে ভোট পড়ে ১৩৭টি এবং বিপক্ষে ভোট দেন ১২১ জন সংসদ সদস্য। এর মাত্র দুই সপ্তাহ আগে শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী আলী রাবায়িকে ইমপিচ করে ইরানের সংসদ।

গত ১৯ আগস্ট মাসুদ কারবাসিয়ানকে ইমপিচ করার জন্য একটি প্রস্তাব জাতীয় সংসদের স্পিকার প্যানেলে জমা দেয়া হয় যাতে ৩৩ জন সংসদ সদস্য সই করেন। এরপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

ইরানের অর্থনৈতিক খাতে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব ও প্রতিরোধমূলক অর্থনৈতিক নীতি বাস্তবায়নে ব্যর্থতাসহ বেশ কয়েকটি কারণ দেখিয়ে মাসুদ কারবাসিয়ানকে ইমপিচ করার উদ্যোগ নেয়া হয়। প্রেসিডেন্ট হাসান রুহানি বিদায়ী মন্ত্রী কারবাসিয়ান ও রাবায়ির জায়গায় নতুন মন্ত্রী নিয়োগ দেয়ার জন্য তিন মাস সময় পাবেন। নতুন মন্ত্রী নিয়োগে অবশ্যই তাকে জাতীয় সংসদের অনুমোদন নিতে হবে। প্রেসটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর