,

আড়াইহাজারে বাবাকে ছেলের ছুরিকাঘাত

news-image

আড়াইহাজারে শনিবার রাতে ছেলের ছুরিকাঘাতে বাবা ছাত্তার গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ছেলে জহিরুলকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। স্থানীয় রামচন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে দীর্ঘদিন ধরে বাবা ছাত্তারের সঙ্গে ছেলে জহিরুলের বিরোধ চলে আসছিল। শনিবার রাতে ফের তাদের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে তার বাবার পেটে ছুরিকাঘাত করেন।

ঘটনাস্থল থেকে ছেলেকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আড়াইহাজার থানা ওসি তদন্ত শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর