,

ভারতে ৪৬ হাজার কোটি রুপির অস্ত্র ক্রয় অনুমোদন

news-image

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪৬ হাজার কোটি রুপির অস্ত্র ক্রয়ের অনুমোদন দিয়েছে। ক্ষেপণাস্ত্র, দুই ধরনের হেলিকপ্টারসহ বিভিন্ন ধরনের অস্ত্র ক্রয় করবে ভারত। ভারতীয় নৌবাহিনীর জন্যে ১১১টি হেলিকপ্টার ক্রয়ে ব্যয় হবে ২১৭.৩৮ বিলিয়ন রুপি। ভারতের বেসরকারি খাত থেকে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অংশ হিসেবে এসব অস্ত্র ক্রয় ও সংযোজন করা হবে যেখানে থাকবে বিদেশি প্রযুক্তির যৌথ বিনিয়োগ। বিজনেস স্ট্যান্ডার্ড

এছাড়া ২৪৩ বিলিয়ন রুপি ব্যয় করা হবে বিদেশি প্রযুক্তির সহায়তায় ভারতে তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ ক্রয়ে। রয়েছে জঙ্গি বিমান, সাবমেরিন ও সাঁজোয়া যান। হেলিকপ্টার ক্রয়ে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। লকহিডের প্রযুক্তিগত সহায়তায় ভারতে এসব হেলিকপ্টার বেসরকারিখাতে সংযোজন করা হবে। লকহিডের কাছ থেকে ২৪টি এমএইচ-৬০ রোমিও মেরিটাইম হেলিকপ্টার সাড়ে ১২ হাজার কোটি রুপিতে কিনতে পেন্টাগনের সঙ্গে আলোচনা চলছে। ৯৯টি হেলিকপ্টার ভারতে সংযোজন ছাড়াও ২৪টি হেলিকপ্টার কিনে আনা হবে। এছাড়া অস্ত্র ক্রয়ের তালিকায় রয়েছে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা ভারতীয় নৌবাহিনীর জাহাজে সংযুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর