,

বুলগেরিয়াতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬, রাষ্ট্রীয় শোক ঘোষণা

news-image

ড়ক দুর্ঘটনায় বুলগেরিয়ায় একটি পর্যটন বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভালেনটিন রাদোভের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রাশিয়ান গণমাধ্যম ইতারতাস।

শনিবার বুলগেরিয়া স্থানীয় সময় বিকাল পাঁচটায় দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। এদিকে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্যা সান জানিয়েছে আহত হয়েছেন ২৬ জন। আহতদের বুলগেরিয়ার রাজধানী সোফিয়া এবং মনটানা শহরের হাসপাতালে নেয়া হয়েছে।

ওয়াশিংটন পোস্ট বুলগেরিয়ান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, বাসটি সড়ক হতে ৬৬ ফুট নিচে খাদে পড়ে যায়। রাজধানী সোফিয়া থেকে দুর্ঘটনাটি যেখানে ঘটেছে এর দূরত্ব ২০ কিলোমিটার। পর্যটন বাসটির বেশির ভাগ যাত্রী বিনোদন কেন্দ্রে অবকাশ শেষে শহরে ফিরছিলেন বলে জানিয়েছে ইতারতাশ। তবে দ্যা সান জানিয়েছে আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর