,

প্রেম করব, তবে বিয়ে করব না!

news-image

লাইফস্টাইল ডেস্ক: প্রেম হলেই কি বিয়ে করতে হবে? সচরাচর এমনটাই দেখা যায় যে, বিয়ে করতে না পারলে বুঝি প্রেমটাই বৃথা গেলো। তবে এটা তো মানা দরকার, যুগ বদলেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সম্পর্ক অনবরত ভাঙে-গড়ে। অনেকেই তাই প্রেমের স্বাদ পেতে চাইলেও বিয়ে পর্যন্ত যেতে চান না। এমনটা হতেই পারে, তবে সে ক্ষেত্রে কিছু বিষয় এড়িয়ে চলা উচিত।

বিয়ের জন্য প্রতিশ্রুতি দেয়া:
বিয়ে করার ইচ্ছা না থাকলে অযথা একজন মানুষকে আশা দেখিয়ে লাভ নেই। কোনোরকম প্রতিশ্রুতি ছাড়াই যদি সে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে অসম্মতি না জানায়, তাহলে আপনিও সায় দিন। আর যদি তার উদ্দেশ্য থাকে বিয়ে, তাহলে আগেভাগেই কেটে পড়ুন।

সবাইকে বলে বেড়ানো যে আপনারা প্রেম করছেন:
এর থেকে আর বড় বোকামি কিছুই হতে পারে না। তাহলে তো যখন আপনাদের সম্পর্কটা থাকবে না, তখন সবার কাছে আপনাকেই জবাবদিহি করতে হবে, কেন এমনটা ঘটল। তাই যদি বিয়ে করার উদ্দেশ্য না থাকে, তাহলে বিষয়টা লুকিয়ে রাখুন।

ভবিষ্যৎ পরিকল্পনা করা:
যাকে নিয়ে সারা জীবন কাটানোর বিন্দুমাত্র ইচ্ছা আপনার নেই, তাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করার কোনো মানে আছে কি? অযথা একজনকে স্বপ্ন দেখিয়ে তার কষ্ট বাড়াতে যাবেন না। এসব পরিকল্পনার কথা শুনলে সে ভাববে, আপনি তার প্রতি অনেক সিরিয়াস।

নিজের জীবন বদলে ফেলা:
মানুষ যাকে নিয়ে সংসার করতে চায়, তাকে সুখী করার উদ্দেশ্যে নিজেকে বদলাতেও দ্বিধা করে না। কিন্তু আপনি নিজেই যদি সম্পর্কটিতে সিরিয়াস না থাকেন, তাহলে কেন নিজেকে বদলাবেন, বলুন?

ঝগড়ার পর প্রতিবার মানিয়ে নেয়া:
যে সম্পর্কটা না টিকলেও আপনার কিছু যায়-আসে না, সে সম্পর্কে ঝগড়া বাধলে কেন প্রতিবার আপনি মানাতে যাবেন? আপনিই যদি বারবার তাকে বোঝাতে যান, তাহলে সে আপনাকে পেয়ে বসবে। এমনটা চলতে থাকলে আপনি তাকে ছেড়ে যেতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর