,

‘আই লাভ ইউ স্যার’

news-image

বিনোদন ডেস্ক: ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির সফল কারিগর একতা কাপুর। তার নির্মিত বহু ধারাবাহিক জনপ্রিয়তা পেয়েছে। তার তৈরি নাটকে অনেক প্রেমের গল্প উঠে এসেছে। কিন্তু বাস্তব জীবনে একতা সিঙ্গেল।

এদিকে হঠাত করেই একতা কাপুরকে শাহরুখ খান জিজ্ঞেস করেন, তোর জীবনে নতুন কিছু আছে? নতুন কোনো প্রেম? আমাকে বলতে পারিস। আমি আছি তো।

শাহরুখের এমন জিজ্ঞাসার উত্তরে একতা কাপুর বলেন, আই লাভ ইউ স্যার।

এমনই কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে একতা কাপুরের সোশ্যাল সাইট থেকে আপলোড হয় এটি। তবে কিছুক্ষণ পরই তিনি ভিডিওটি ডিলিট করে দেন। তবে কেন এমন ভিডিও আপলোড করলেন, আর কেনই বা সেটা ডিলিট করে দিলেন, সেটার ব্যাখ্যা তারা দেননি।

এই ঘটনার পর একতাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে নতুন জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, জনপ্রিয় ধারাবাহিক ‘কসৌটি জিন্দেগি কি’-এর সিক্যুয়েল ‘কসৌটি জিন্দেগি কি ২’ শুরু করবেন একতা। তার প্রোমোর নাকি শুটিং করেছেন শাহরুখ খানের সঙ্গে। ভুলবশত সেই প্রোমোই কোনোভাবে শেয়ার হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর