,

মা হচ্ছেন নেহা ধুপিয়া

news-image

অনলাইন ডেস্ক: চলতি বছরের ১০ মে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদি। অনেকটা হুট করেই তাদের বিয়ের ঘোষণা আসে। আর এতেই নড়েচড়ে বসেন মিডিয়া পাড়ার লোকজন। এ নিয়েও জল কম ঘোলা হয়নি। অঙ্গদ বেদির সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয় শোরগোল। যদিও পাঞ্জাবি প্রথা মেনে বিয়ে করেছিলেন দুই তারকা। সবাই ভেবেছিলেন গুঞ্জন এবার থামল। কিন্তু হয়েছে ঠিক উল্টো। কারণ এরপর থেকেই শোনা যাচ্ছিল তড়িঘড়ি করে বিয়ের একটি কারণ নেহা সন্তানসম্ভবা।

এমনও শোনা গিয়েছিল, খুব তাড়াতাড়িই এই খবর নাকি প্রকাশ্যে জানাবেন দম্পতি। মূলত সোশ্যাল মিডিয়ায় এই গসিপ চলতে থাকে।

এই জল্পনা নিয়ে নেহা অবশ্য কখনও মুখ খোলেননি। তবে স্বামী অঙ্গদ বেদী তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন এভাবে: ‘যদি কোনো গঠনমূলক মতামত থাকে, দিন। কিন্তু নোংরা মতামত দেবেন, আর নেহার স্বামী হিসেবে আমি সেটা মেনে নেব, এটা তো হতে পারে না। যদি ভালো কিছু না বলতে পারেন তো বলবেন না…।’

এর মাধ্যমে মূলত সোশ্যাল মিডিয়াকে একহাত নিয়েছেন অঙ্গদ। নেহার বিরুদ্ধে যাবতীয় জল্পনাকে যদিও তিনি উড়িয়ে দেননি। তবে এটাও ঠিক, খোলাসা করে তিনি কিছু বলেননি। ফলে গুঞ্জন থামেনি। সেই গুঞ্জনই এবার সত্যি হলো। এই দম্পতি এবার স্বীকার করেছেন তাদের মা-বাবা হওয়া এখন সময়ের ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করেছেন এই জুটি। যেখানে স্পষ্ট নেহার বেবি বাম্প। ক্যাপশনে নেহা লিখেছেন, ‘নতুন শুরু…।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর