,

অবৈধ সন্তানের জন্ম দেন ট্রাম্প: ট্রাম্প টাওয়ারের নিরাপত্তারক্ষী

news-image

আন্তর্জাতিক ডেস্ক: নানা সময় নানা কিছু নিয়ে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে ভুল পোস্ট করে যেমন উপহাসের পাত্র হয়েছেন তেমনি বিতর্কও ছড়িয়েছেন। এবার ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ারের সাবেক নিরাপত্তারক্ষী ডিনো সাজুদিন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ সন্তান জন্ম দেয়ার বিষয়ে সব তথ্য ফাঁস করার ঘোষণা দিয়েছেন। খবর মিরর, দ্য সান, প্রেসটিভি।

নিরাপত্তারক্ষী ডিনো সাজুদিন বলেন, তার কাছে ট্রাম্পের নারী সম্পর্ক বিষয়ে বিস্ফোরক তথ্য আছে।
সাবেক এক গৃহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক এবং তার ফলে সন্তান জন্ম দেয়ার মতো ঘটনা ফাঁস করে দেবেন তিনি। এতোদিন আইনি জটিলতার কারণে তা ফাঁস করতে পারেননি। এখন আর সেই বাধা নেই বলে তিনি জানিয়েছেন। এতোদিন যুক্তরাষ্ট্রের মিডিয়া ইনকরপোরেশন বা এএমআই’র সঙ্গে চুক্তি থাকায় তিনি মুখ খুলতে পারেননি।

ডিনো সাজুদিন এএমআই’র সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন যাতে বলা আছে ট্রাম্পের অবৈধ সন্তানের বিষয়ে ওই প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে তিনি তথ্য দিতে পারবেন না। তিনি এখন ওই চুক্তি থেকে বেরিয়ে গেছেন। সিএনএনের হাতে এএমআই ও সাজুদিনের মধ্যকার এ সংক্রান্ত চুক্তির বিশেষ কপি রয়েছে। এর ফলে সাজুদিনের বক্তব্য সত্য বলে মনে করা হচ্ছে।

গত এপ্রিল মাসে সিএনএনকে সাজুদিন বলেছিলেন- ট্রাম্পের গৃহপরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্কের ফলে সন্তান জন্ম দেয়ার ঘটনা সম্পর্কে তিনি জানেন। এরপর এ বিষয়ে তিনি আর কোনও তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। এবার সব তথ্য ফাঁস করবেন বলে ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন গত মঙ্গলবার আদালতে ২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময় দুই নারীকে ট্রাম্পের পক্ষ থেকে অর্থ দেয়ার কথা স্বীকার করেন। তিনি ট্রাম্পের নির্দেশে নির্বাচনী আইন লঙ্ঘনসহ কয়েকটি অপরাধ করার কথা আদালতকে জানিয়েছেন।

একের পর এক বিতর্কিত ইস্যুতে ফেঁসে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ারের সাবেক নিরাপত্তারক্ষী ডিনো সাজুদিনের কাছ থেকে অবৈধ সন্তান জন্ম দেয়ার তথ্য ফাঁস করার হুমকি পেলেন মার্কিন প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর