,

নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৩, আহত ৩০

news-image

নিউজ ডেস্ক: নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানা গেছে।

এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আরো প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের ক্লিক মোড়ের সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভা হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

আহতদের স্থানীয় বনপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, আমেনা ক্লিনিক, পাটোয়ারি ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে পাবনা থেকে যাত্রী নিয়ে চ্যালেঞ্জার পরিবহনের একটি বাস বগুড়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে লালপুর সাদিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ১৩ জন নিহত হয়। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। লেগুনাটি পাবনা থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। নিহতদের মধ্যে ৫ পুরুষ, ৬ নারী ও ২ শিশু রয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাসছুন নূর ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাটোরের পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার জানান, দুর্ঘটনায় ১৩ জন নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির