,

ব্রাজিলিয়ান বিস্ময় বালক ভিনিসিয়াসের অপেক্ষায় ৯ ক্লাব

news-image

স্পোর্টস : বয়স সবে ১৮। ব্রাজিলিয়ান বিস্ময় বালক ভিনিসিয়াস এরই মধ্যে রিয়াল মাদ্রিদের ‘নতুন সম্ভাবনা’র তালিকায় নিজেকে যোগ করেছেন। নতুন মৌসুমে মাদ্রিদ যদি তাকে না খেলায়, তাহলে ধারে নিতে চায় ৯টি ক্লাব।

ভিনিসিয়াসের জন্য স্পেন থেকেই অপেক্ষায় আছে সাতটি ক্লাব। তাদের মধ্যে রয়েছে রায়ো ভায়েকানো, ভালাদোলিদ, বেটিস, রিয়াল সোসিয়েদাদ, লেগানেস, জিরোনা, এসপানিওল। অন্য দুটি ক্লাব ফ্রাঞ্চের নান্টেস এবং সেরি আ’র উডিনেসে ক্যালচিও।

ভিনিসিয়াস সহজে অন্য ক্লাবে যাবেন না বলেই ধারণা করছে স্প্যানিশ গণমাধ্যম। রিয়ালের সিনিয়র দলের হয়ে না খেললেও জুনিয়র দলে অনুশীলন করছেন তিনি।

ভিনিসিয়াস প্রথম চমক দেখান ১৬ বছর বয়সে। পেশাদার ফুটবলে পা রাখার আগেই ৪৫ মিলিয়ন ইউরোতে তাকে কিনে নেয় রিয়াল। এতদিন ১৮ বছর বয়স হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বয়স পূর্ণ হওয়ার পর ক্লাবের প্রাক-মৌসুম টুর্নামেন্টে খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস এবং রোমার মতো দলের বিপক্ষে তাকে মাঠে দেখা গেছে। – মার্কা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর