,

ট্রাম্পের শুল্ক নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন কৃষক

news-image

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের এক জিনসেং উৎপাদক ক্রেইগ বাউমান বলেছেন, ক্রেতারা চলে যাচ্ছে। মার্কিন সরকার যে শুল্ক বৃদ্ধি করেছে তাতে কৃষিপণ্যের দাম বেড়েছে যা ক্রেতাদের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্রেইগের জিনসেং খামারটির আয়তন ৫’শ একর। গত ৪৫ বছর ধরে তিনি জিনসেং উৎপাদন করছেন। বছরে তার খামারে আড়াই লাখ পাউন্ড জিনসেং উৎপাদন হয়। স্পুটনিক

অথচ গত নভেম্বরে পিপলস ডেইলিকে দেয়া এক সাক্ষাতকারে ক্রেইগ তার ব্যবসা বিদেশে আরো সম্প্রসারণ করার পরিকল্পনার কথা বলেছিলেন। গর্বের সঙ্গে সাংবাদিকদের তার খামারে কৃষি শ্রমিকদের জন্যে নবনির্মিত ডরমিটরি দেখিয়েছিলেন। ক্রেইগ চীনে তার জিনসেং বিক্রির জন্যে পণ্যটির মোড়কে কিউআর কোড ছাপানোর কাজও শেষ করেছেন যেখানে বিবরণ ছিল জিনসেংএর বিশেষ আকৃতির।

যুক্তরাষ্ট্রে উৎপাদিত ৯৫ ভাগ জিনসেং আসে উইসকনসিন থেকে। উৎপাদিত এই জিনসেংএর ৮৫ ভাগ রফতানি হয় এশিয়ায় এবং এর ৮০ ভাগেরই ক্রেতা চীন ও হংকং’এর। কিন্তু চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে দুটি দেশের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধিতে ক্রেতা পিছু হটছে। তাই ক্রেইগ বলেন, শুল্কআরোপ কারো জন্যে মঙ্গল বয়ে আনতে পারে না।

যুক্তরাষ্ট্রের জিনসেং শিল্পের মত ক্র্যানবেরি উৎপাদকরাও বাণিজ্য যুদ্ধ চান না। উইসকনসিনের ক্র্যানবেরি উৎপাদকরা বছরে ৯৫ মিলিয়ন পাউন্ড ক্র্যানবেরি ইউরোপে রফতানি করেন যা তাদের মোট উৎপাদিত ফসলের ১২ ভাগ। ইউরোপের ইস্পাতে ট্রাম্পের শুল্ক আরোপের ধকল সইতে হচ্ছে মার্কিন কৃষকদের। উইসকনসিনে উৎপাদিত ৯০ ভাগ দুধ রফতানি হয়। তারাও পড়েছেন ট্রাম্পের শুল্ক বৃদ্ধির খপ্পড়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর