,

অর্থ খরচে সৌদিকে আইএমএফ’র হুঁশিয়ারী

news-image

সৌদি আরবকে আইএমএফ সাবধান করে বলেছে অনাকাঙ্খিতভাবে তেলের দর পড়ে গেলে দেশটির অর্থনীতি অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এজন্যে সৌদি সরকারকে খরচের ব্যাপারে সতর্ক করে আইএমএফ বলছে, অনুৎপাদনশীল খাতে এমন খরচ করা ঠিক হবে না যাতে সৌদি বাজেট বরাদ্দে তার নেতিবাচক প্রভাব পড়ে। আরব বিজনেস

এবছর তেলের দর কিছুটা বৃদ্ধি পাওয়ার পর দ্বিতীয় প্রান্তিকে সৌদি সরকারের রাজস্ব ৬৭ শতাংশ বৃদ্ধি পায়। একই সঙ্গে সৌদি সরকারের খরচও বৃদ্ধি পেয়েছে ৩৪ শতাংশ। সৌদি সরকারের ব্যয়ের অর্ধেই খরচ হয় বেতন-ভাতা খাতে। আইএমএফ এও পরামর্শ দিয়েছে ক্রমান্বয়ে সরকারি প্রতিষ্ঠানে লোকবল হ্রাসের। এজন্যে বিশ্বব্যাংকের পরামর্শ নিতে বলা হয়েছে।

এদিকে সৌদি আরবে বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে ১২.৮ শতাংশ। নারীদের মধ্যে এ হার ৩১ শতাংশ। আগামী ৫ বছরে অন্তত ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে কর্মসংস্থান পরিস্থিতির কোনো হেরফের হবে না। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আইএমএফ পরামর্শ দিয়েছে সৌদিতে বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টির। সৌদি শ্রমবাজারে নারীদের ১ শতাংশ কর্মসংস্থানে যোগ করতে ২০২৩ সালের মধ্যে ১৪ লাখ মানুষের কাজ প্রয়োজন।

এক প্রতিবেদনে আইএমএফ ভতুর্কি প্রত্যাহার, কর বৃদ্ধি ও তেলের দাম বাড়ানোর জন্যে সৌদি সরকারের প্রশংসা করেছি। একই সঙ্গে আইএমএফ বলছে, তেলের দর যেন সৌদি সরকারের সংস্কারে কোনো ধীর গতি সৃষ্টি করতে না পারে। কারণ সৌদি সরকারের ব্যয় বৃদ্ধি এমন পর্যায়ে পৌঁছেছে তাতে তেলের দর পড়ে গেলে দেশটির সামগ্রিক অর্থনীতি বিপর্যস্ত হতে পারে। এরই মধ্যে সৌদি সরকারের বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৬০ বিলিয়ন মার্কিন ডলার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর