,

তুলতুলে জাপানিজ প্যানকেক

news-image

আজকে আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করবো তার নাম জাপানিজ প্যানকেক। এই কেক খুবই নরম, তুলতুলে হয় এবং খেতে খুব মজাদার ও সুস্বাদু। চলুন দেখি কীভাবে বানাবেন জাপানিজ প্যানকেক।

উপকরণ

১. ডিমের কুসুম একটি

২. চিনি এক কাপের তিনভাগের এক ভাগ

৩. তেল এক কাপের চার ভাগের এক ভাগ

৪. বেকিং সোডা এক চা চামচের চারভাগের একভাগ

৫. তরল দুধ আধা কাপ

৬. ভ্যানিলা এ্যাসেন্স এক চা চামচ

৭. ময়দা এক কাপ

৮. ডিমের সাদা অংশ তিনটা

৯. বেকিং পাউডার আধা চা চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে ডিমের কুসুমের সঙ্গে অল্প অল্প করে চিনি মিশিয়ে নিন। মেশাতে মেশাতে দেখবেন কুসুমের রং হালকা ও ফ্লাপি হয়ে গেছে। এখন এতে দুধ দিয়ে মিশিয়ে নিন। এবার ভ্যানিলা এ্যাসেন্স ও তেল দিয়ে দিন। একটা চালনি দিয়ে ময়দা,বেকিং পাউডার ও বেকিং সোডা একসঙ্গে চেলে নিয়ে ডিমের কুসুমের মিশ্রণের সঙ্গে হালকা হাতে মিশিয়ে কেকের ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার অন্য একটি বাটিতে কাটা চামচ বা বিটারের সাহায্যে ডিমের সাদা অংশ দিয়ে ফম তৈরি করে নিন। এখন অল্প অল্প করে মোটামুটি তিন-চার বারে কেকের ব্যাটারের সঙ্গে ডিমের ফম মিশিয়ে নিন। এই কাজ খুব আলত হাতে করতে হবে যেন ফম খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মেশানো হয়। চুলায় একটি প্যান বসিয়ে অল্প আঁচে গরম করে নিন। একটি মাঝারি সাইজের কুকি কাটারেরে চারপাশে তেল মাখিয়ে প্যানের ওপর বসিয়ে দিন। এবার কেকের ব্যাটার কুকি কাটারের অর্ধেক পরিমাণ দিয়ে ঢেকে দিন। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিন। তিন থেকে চার মিনিট পর একবার উল্টে দিন। এক থেকে দুই মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী