,

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন জাপান

news-image

স্পোর্টস ডেস্ক: স্পেনকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ ফুটবল শিরোপা জিতেছে জাপান। শুক্রবার ফাইনালে স্পেনকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জাপানি মেয়েরা।

২০০২ সালে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র। অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে এটা জাপানের প্রথম শিরোপা। সর্বোচ্চ ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর কোরিয়া। তারা দুইবার এ শিরোপা ঘরে তোলে।

এ জয়ের মধ্য দিয়ে জাপানি মেয়েরা তাদের কৃতিত্ব ধরে রেখেছে। এর আগে জাপানি মেয়েরা অনূর্ধ্ব-১৭ ও সিনিয়র স্থরের খেলায় জয়ী হয়েছে।

খেলার প্রথমার্ধে আধিপত্য ধরে রেখেছিলো স্পেন। খেলার ৩৫ মিনিটে স্পেনের ফুটবলার ক্যান্ডেলা আন্দুজা গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এরপর ৩৮ মিনিটে স্পেনের জালে প্রথম গোল জড়ান জাপানি ফুটবলার হিনাতা মিয়াজাওয়া।

এর কিছুক্ষণ পরে জাপানের জালে গোল জড়ানো চেষ্টা করে ব্যর্থ হয় স্পেন। জাপানের গোলরক্ষক তা আটকে দেন। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে জাপান।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধানটা আরও বাড়িয়ে দেন জাপানের সাওরি তাকারাদা। এরপর ৬৫ মিনিটে তৃতীয় গোল করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ফুকা নাগানো।

খেলার ৭১ মিনিটে স্পেনের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন আন্দুজা। বাকি সময় আর কোনও গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর