,

শচীনের সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারে কোহলি: সেবাগ

news-image

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে জিতে ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে কোহলি। ট্রেন্টব্রিজ টেস্টে উভয় ইনিংসেই দুরন্ত ইনিংস খেলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

প্রথম ইনিংসে সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে আউট হতে হয়েছিল তাকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। এই ব্যাটিং পারফরম্যান্সের ফলেই ফের আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন কোহলি। এরই মধ্যে কোহলির প্রশংসায় আরো একবার পঞ্চমুখ হলেন ভারতীয় দলের প্রাক্তন মারকুটে ওপেনার বীরেন্দ্র সেবাগ।

আন্তর্জাতিক ক্যারিয়ায়ে ৫৮ তম সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। সেবাগ বলেছেন, ট্রেন্টব্রিজে অসাধারণ ব্যাটিং করেছেন কোহলি। আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে আসাটা একটা বড় কৃতিত্ব। কিন্তু এতে কোহলির কিছু যায় আসে না মন্তব্য করে বীরু বলেছেন, কোহলির লক্ষ্য আলাদা। তার প্রথম লক্ষ্য দলকে জয় এনে দেওয়া। দ্বিতীয় লক্ষ্য শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙা।

একইসঙ্গে বীরু বলেছেন, এখন অন্য কোনো ব্যাটসম্যান নেই যিনি শচীনের ওই রেকর্ড ভাঙতে পারেন। কোহলিই বর্তমান সময়ের একমাত্র ব্যাটসম্যান যিনি শচীনের শততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর