,

রাজধানীতে ফিরছে কর্মজীবীরা

news-image

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। বাস ও লঞ্চে যাত্রী ছিল স্বাভাবিক। গতকাল ঢাকামুখী ট্রেনে ভিড় ছিল মোটামুটি। আগামীকাল রবিবার সচিবালয়, ব্যাংকসহ অফিস আদালত খুলছে। অনেকে ভিড় উপেক্ষা করতে ঈদের পরের দিনই কর্মস্থলে রওনা করেছেন। তবে বেশিরভাগ মানুষ ছুটি শেষে আগামীকাল ঢাকায় ফিরবেন। অবশ্য এখনো ফাঁকাই রয়ে গেছে রাজধানী ঢাকা।

আজ শনিবার সকালে কমলাপুল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় ঢাকায় ফিরছেন মানুষ। অতিরিক্ত যাত্রীর কারণে অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ের পরে এসে স্টেশনে পৌঁছায়। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।

সদরঘাট লঞ্চ টার্মিনালেও রাজধানীমুখী মানুষের ভিড় বাড়ছে। তবে এই চাপ আগামীকাল আরো বাড়বে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা। বাস ও লঞ্চ টার্মিনালের চেয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে।

তবে মানুষজন ঢাকায় ফিরতে শুরু করলেও রাজধানীর কর্মচাঞ্চল্য ফিরে আসতে আরো কয়েকদিন সময় লাগবে বলে মনে করছে ট্রাফ্রিক বিভাগ। কারণ, ঢাকার প্রধান সড়কগুলোতে এখনো মানুষ ও যানবাহনের চলাচল সীমিত। হোটেল, রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকানপাটও বন্ধ। মূলত জনবহুল রাজধানী এখনও অনেকটাই ফাঁকা।

ঈদের আনন্দকে আত্মীয়-স্বজনদের সাথে ভাগাভাগি করতে নাড়ির টানে রাজধানী ছেড়েছিল মানুষ। ঈদের আনন্দ ভাগাভাগি শেষ করে তাই রাজধানীতে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর