,

জার্মান বুন্দেসলিগায় জয়ে শুরু বায়ার্নের

news-image

স্পোর্টস ডেস্ক: জার্মান বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে টিএসজি হফেনহেইমকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

নতুন মৌসুমে শুক্রবার রাতে টিএসজি হফেনহেইমের মুখোমুখি হয়েছিল বায়ার্ন। ৮১ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল ম্যাচটি। শেষ মুহূর্তে রর্বাত লেভানডোভস্কি ও আরিয়েন রোবেনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। ম্যাচের ২৩ মিনিটে কর্নার পায় বায়ার্ন। কর্নার থেকে ক্রসে থমাস মুলারের দিকে বল বাড়িয়ে দেন জশুয়া কিমিচ। বলে হেড দিয়ে জালে জড়ান থমাস মুলার।

১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে নিকো কোভাকের শিষ্যরা। বিরতির পর ৫৭ মিনিটে হফেনহেমের অ্যাডাম জালাই ডান পায়ের শটে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান। ৮২ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। পেনাল্টি থেকে অবশ্য প্রথম দফায় গোল করতে পারেননি রবার্ত লেভানডোভস্কি। কিন্তু এ সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় পুনরায় পেনাল্টি পায় বায়ার্ন। প্রথমবার মিস করলেও ভিএআরের সহায়তায় দ্বিতীয়বার পাওয়া সুযোগ আর মিস করেননি লেভানডোভস্কি। ৯০ মিনিটে আরিয়েন রোবেন গোল করে বায়ার্নের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর