,

ইসরাইলের ‘সোডাস্ট্রিম’ কিনবে পেপসি

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল-ভিত্তিক ফিজি ড্রিঙ্ক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সোডাস্ট্রিম’ কিনতে চলেছে পেপসিকো। এই হাতবদলে সোডাস্ট্রিমের বর্তমান মালিককে ৩২০ বিলিয়ন মার্কিন ডলার দিবে পেপসি৷ তবে পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত।

পেপসিকোর চেয়ারম্যান ও সিইও ইন্দ্র নোয়ি এ বিষয়ে জানিয়েছেন, পেপসিকো এবং সোডাস্ট্রিম খুব দারুণ জুটি হবে৷ সোডাস্ট্রিম উৎপাদন বর্জ্যের পরিমাণ কমিয়ে দারুণ সব পানীয় তৈরি করে৷

সোডাস্ট্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল বির্নবাউম এই চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন৷

বাজারে থাকা সব কোলা পানীয়র বিকল্প পানীয় হিসেবে সোডাস্ট্রিম নিজেদের বাজারজাত করে থাকে৷ সাম্প্রতিক বছরগুলোতে চিনি-সমৃদ্ধ খাবার ও পানীয় থেকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করছে পেপসি৷ তারই অংশ হিসেবে দেখা হচ্ছে এই চুক্তিকে৷

চলতি বছরের শেষের দিকে নোয়ির কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন পেপসিকো বস ব়্যামন লাগুয়ার্তা৷ তিনি জানান, ‘‘আমাদের ব্যবসায় অনেক কিছু যোগ করবে সোডাস্ট্রিম৷” ধারণা করা হচ্ছে, সোডাস্ট্রিমের পণ্য বাজারজাত করতে ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নোয়ির কৌশলই ধরে রাখবেন লাগুয়ার্তা৷ -ডয়েচে ভেলে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর