,

ফিলিস্তিনে ২০ কোটি ডলারের সহায়তা কমাল যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক: গাজায় বসবাসকারী ফিলিস্তিনি জনগণ ও পশ্চিম তীরের জন্য ২০ কোটি মার্কিন ডলারেরও বেশি সহায়তা কাটছাঁট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ‘শান্তিবিরোধী’ উল্লেখ করে ফিলিস্তিন রাষ্ট্রদূতের মন্তব্যের জের ধরে এ সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে।

আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সহায়তা কর্মসূচিগুলো পর্যবেক্ষণের পর ‘প্রেসিডেন্টের নির্দেশে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেরুজালেমে অবস্থিত পশ্চিম তীর ও গাজার জন্য এই সহায়তা বরাদ্দ ছিল। এখন তা ‘অন্য কোথাও অগ্রাধিকারমূলক কোনো প্রকল্পে’ ব্যবহার করা হবে।

ওই কর্মকর্তা বলেন, গাজায় আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর সহায়তা দিতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়াকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চল হামাসের নিয়ন্ত্রণে থাকায় গাজার বাসিন্দাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। সেখানে মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও শোচনীয় আকার ধারণ করেছে।Eprothomalo

এর আগে গত জানুয়ারিতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-তে দেওয়া সহায়তা যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে কমিয়ে দিয়েছে।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দেওয়ার পর থেকে মার্কিন প্রশাসন ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের অবনতি হয়। ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়ায় মধ্যস্থতা করার আর অধিকার রাখে না বলেও মন্তব্য করে ফিলিস্তিন।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফিলিস্তিন প্রতিনিধিপ্রধান (রাষ্ট্রদূত) হুসাম জমলোত বলেন, এই প্রশাসন (ট্রাম্প প্রশাসন) ফিলিস্তিনের প্রতি যুক্তরাষ্ট্রের এত দিনের দৃষ্টিভঙ্গি ও সম্পৃক্ততা ধ্বংস করে দিচ্ছে। জেরুজালেম ও ইউএনআরডব্লিউএর পর এই সিদ্ধান্ত দুই রাষ্ট্রের সমস্যা সমাধানের প্রক্রিয়াকে শেষ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর মাধ্যমে নেতানিয়াহুর (ইসরায়েলের প্রধানমন্ত্রী) শান্তিবিরোধী এজেন্ডাকেই আলিঙ্গন করা হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরিবর্তে বিষয়টি নিয়ে ‘ধারাবাহিকভাবে উসকানিমূলক ও ক্ষতিকর কর্মকাণ্ড’ করা হয়েছে বলে হোয়াইট হাউসকে দোষারোপ করেছেন ডেমোক্রেটিক সিনেটর প্যাট্রিক লিহাই।

ট্রাম্প তাঁর জামাতা জেরাড কুশনার ও আইনজীবী জেসন গ্রিনব্ল্যাটকে শান্তি প্রস্তাবের খসড়া তৈরির দায়িত্ব দিয়েছিলেন। এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেছিলেন, ফিলিস্তিনিদের জন্য ‘খুব ভালো’ কিছু আসছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর