,

সেপ্টেম্বরেই মাঠে গড়াচ্ছে ১০০ বলের ক্রিকেট

news-image

স্পোর্টস ডেস্ক: ১০০ বলের ক্রিকেট। নতুন এই ফরমেটে টুর্নামেন্ট শুরু হবে ২০২০ সালে। তবে ১০০ বলের ক্রিকেটটা মাঠে গড়াচ্ছে আগামী মাসেই। পরীক্ষামূলকভাবে সেপ্টেম্বরে শুরু হচ্ছে এটি, খেলা হবে পুরুষ-নারী দুই বিভাগেই।

টেস্ট, ওয়ানডের পর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ২০ ওভারের ক্রিকেট। এবার সেই ১২০ বলের টি-টোয়েন্টির জনপ্রিয়তা ছাড়াতে আসছে ১০০ বলের ক্রিকেট। প্রতি দল পাবে ১০০টি করে বল।

মাঠে আরও বেশি দর্শক টানার উদ্দেশ্যে ১০০ বলের ক্রিকেটটার প্রস্তাবনা। কিন্তু ছয় বলের ওভার হলে ১০০ বল মিলবে কিভাবে? এই জায়গাটাতেই রয়েছে চমক। নতুন ফরমেটে ১৫ ওভার হবে ৬ বলের। শেষ ওভারটি ১০ বলের। এতেই টি-টোয়েন্টি ম্যাচ থেকে ২০টি কম হবে দুই দলের ইনিংসে।

আগামী ১৬-১৮ সেপ্টেম্বর নটিংহাম্পশায়ারের ট্রেন্ট ব্রিজে শুরু হবে পুরুষ খেলোয়াড়দের ১০০ বলের ক্রিকেট। আর লাফবোরোতে ১৪, ১৫ আর ২৭ সেপ্টেম্বর নারীদের ক্রিকেট।

১০০ বলের প্রস্তাবিত টুর্নামেন্টটিতে আটটি দল খেলবে ৩৬টি ম্যাচ। আইপিএলের মতোই থাকবে প্লে-অফ আর প্লেয়ার ড্রাফটস সিস্টেম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর