,

ব্যর্থতায় বরখাস্ত ভেট্টোরি

news-image

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেরা দল গড়েও কোন দলটা ব্যর্থ হয়? এই প্রশ্নের উত্তরটা মোটামুটি সবারই জানা। যে কেউই অনায়াসে বলে দিবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

যে দল বর্তমান ভারতের অধিনায়ক বিরাট কোহলি নেতৃত্ব দেয় এবি ডি ভিলিয়ার্স কিংবা ম্যাককালামের মতো তারকা খেলোয়াড়দের। সেই দলটা বেরই হতে পারে না ব্যর্থতার বৃত্ত থেকে।

সবশেষ ২০১৮ সালের আসরে ১৪ ম্যাচ খেলে জিতেছিল মাত্র ৬ ম্যাচ। সেরা দল নিয়েও আসর শেষ করতে হয়েছিল ষষ্ট স্থানে থেকে। এমন ব্যর্থতার দায়ভার কোচের কাঁধেও পড়বে এটাই স্বাভাবিক।

এখান থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মালিকপক্ষ সিদ্ধান্ত নেয় কোচ পরিবর্তনের। সূত্র, ব্যাঙ্গালুরু মিররের।

২০১৪ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি।

তার অধীনে সর্বোচ্চ অর্জন ২০১৬ সালে রানার-আপ হওয়া। এর আগে পরে চার আসরে ২০১৫ সালে প্লে-অফ পর্ব ছাড়া ষষ্ট, সপ্তম বা আট নম্বরে থেকে আইপিএল শেষ করতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।

যার খেসারত দিতে হল ভেট্টোরিকে। শুধু তাকেই নয়, তার সাথে থাকা গোটা কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে ব্যাঙ্গালুরু।

ভেট্টোরির সঙ্গে ফিল্ডিং ও ব্যাটিং কোচ ট্রেন্ট উইডলি এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও বিদায় জানিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মালিকপক্ষ।

এদিকে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দল রাজশাহী কিংসের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে কিউই এই সাবেক গ্রেটকে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির