,

১ সেপ্টেম্বর থেকে চামড়া কেনা শুরু ট্যানারি মালিকদের

news-image

নিউজ ডেস্ক: কুরবানির পশুর চামড়া বিভিন্ন হাট ও আড়ৎদারদের কাছ থেকে আগামী ১ সেপ্টেম্বর থেকে ট্যানারি মালিকরা কেনা শুরু করবেন। সরকার নির্ধারিত দামে আড়ৎদার ও ডিলারদের কাছ থেকে ট্যানারি মালিকেরা এ চামড়া ক্রয় করবেন।

এ বছর নির্বাচন হওয়ার কারণে গতবারের তুলনায় ২০ থেকে ৩০ লাখ বেশি পশু কুরবানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সে হিসাবে ২ কোটির ওপরে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার কাঁচা চামড়া সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্টরা জানায়, সারাদেশে ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীরা কুরবানির পশুর চামড়া সংগ্রহ করেন। পরে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করেন আড়তদার ও ডিলাররা। এরপর লবণযুক্ত চামড়া কিনে নেন ট্যানারি মালিকেরা।

তবে বিশ্ববাজারে চামড়ার মূল্য হ্রাস ও রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে কারখানা স্থানান্তরের কারণে অর্থ সংকটে রয়েছেন ট্যানারি মালিকেরা। ফলে গত কয়েক দশকের তুলনায় এবার কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন পর্যায়ে।

এ বিষয়ে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ শুক্রবার বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে ট্যানারি মালিকেরা লবণযুক্ত চমড়া কিনবে। বিভিন্ন ট্যানারির মালিকের প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন জেলার হাট থেকে এই চামড়া কিনবেন। চট্টগ্রাম, ময়মনসিংহ, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, নাটোর ও রংপুর এলাকা থেকে এই চামড়া সংগ্রহ করা হবে।

রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত লালবাগের পোস্তাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ চামড়া সংগ্রহ করা হবে। এ বছর দুই কোটিরও উপর চামড়া সংগ্রহের প্রস্তুতি রয়েছে।

তিনি আরও বলেন- এবার নতুন জায়গায় ট্যানারি চলে আসার কারণে অনেক ট্যানারি মালিক অর্থ সংকটে রয়েছেন। নতুন করে অনেকে ব্যাংক ঋণ পাননি। এই জন্য অনেক ট্যানারি মালিক আড়তদারদের পাওনা পরিশোধ করতে পারেননি। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর