,

মিয়ানমার সরকার বাংলাদেশ সীমান্তজুড়ে সেনা মোতায়েন

news-image

উখিয়া, কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা সংকট শুরুর বর্ষপূর্তিতে মিয়ানমার সরকার বাংলাদেশ সীমান্তজুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি কর্মকর্তারা জানান, গত বছরের ২৫ আগস্ট রাখাইনে পুলিশ চৌকি ও সেনাঘাঁটিতে তথাকথিত আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির (আরসা) হামলার প্রথম বার্ষিকী উপলক্ষে এ ব্যবস্থা নিয়েছে তারা। এ ছাড়া নিরাপত্তা আশঙ্কায় সীমান্ত বরাবর তারা ১৬০টিরও বেশি পুলিশ আউটপোস্ট বসিয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবির উপ-অধিনায়ক ইকবাল আহমদ জানান, রোহিঙ্গা সংকট শুরুর বর্ষপূর্তিতে আরসা আবারও হামলা করতে পারে- এ আশঙ্কায় রাখাইন রাজ্যজুড়ে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করেছে মিয়ানমার। বাংলাদেশেও বিজিবিকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই এবার কোরবানির ঈদ উদযাপন করেছে সীমান্তে শূন্য রেখায় অবস্থান নেওয়া রোহিঙ্গারা।

তমব্রু কোনারপাড়ার শূন্য রেখায় থাকা রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি দিল মোহাম্মদ জানান, তার ক্যাম্পে আশ্রিত সাড়ে চার হাজার রোহিঙ্গার জন্য ২২টি গরু কোরবানি দেওয়া হয়েছে।

তবে তাজনিমার খোলার হেডমাঝি মোহাম্মদ আলী জানান, তার ক্যাম্পে ১০ হাজার রোহিঙ্গা পরিবার থাকলেও তারা কোনো মাংস পাননি।

এ বিষয়ে উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, শনিবার রোহিঙ্গাদের মাঝে ১০ হাজার প্যাকেট মাংস বিতরণ করা হবে।

শূন্য রেখায় অবস্থান নেওয়া ১১ হাজার রোহিঙ্গা কী পরিমাণ কোরবানির পশু পেয়েছে তা জানতে চেয়ে ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারেননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর