,

চামড়া শিল্পকে ধ্বংস করতে সিন্ডিকেট: চরমোনাই পীর

news-image

নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চামড়া শিল্পকে ধ্বংস করতে সিন্ডিকেটভিত্তিক কাজ চলছে। চামড়ার দাম কমিয়ে দিয়ে গরিবের হক নষ্ট করতে কাজ করছে তারা। সরকারকে এ চাক্রান্ত রুখে দিতে হবে।

শুক্রবার বরিশালের চরমোনাই মাদ্রাসায় দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘নির্বাচনে কোনও দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশে স্বেচ্ছাচারী সরকার প্রতিষ্ঠা হয়। ইতিহাস আমাদের এটাই শিক্ষা দেয়। দলীয় ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি দলাদলি, মারামারি, হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে। অন্যদিকে ইসলামি রাজনীতি হিংসা-বিদ্বেষ দূর থেকে ইনসাফপূর্ণ সমাজ গঠনে সহায়তা করে।’

রেজাউল করীম আরও বলেন, ‘দলাদলি ও বৈষম্যমূলক রাজনীতির কবল থেকে মুক্তির একমাত্র উপায় ভারসাম্যের রাজনীতি তথা ইসলামি রাজনীতির চর্চা করা। শান্তি ও মুক্তি পেতে সকলকে নোংরা রাজনীতি পরিহার করে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা সৈয়দ মুহাম্মদ জিয়াউল করীম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর