,

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজছাত্রকে খুন

news-image

অনলাইন ডেস্ক : ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারুফ খান (২০) নামে এক কলেজছাত্র বখাটেদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। নিহত মারুফ এ বছর ঢাকার মিরপুর কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। সিসিটিভির ফুটেজ দেখে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আসাদুল নামে একজনকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড় ভাই লুৎফর রহমান খান মানিক বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

২১ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের পাশে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মারুফের। নিহত মারুফ সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার আতাউর রহমান খান আলমগীরের ছেলে।

সাভার থানার পরিদর্শক বুলবুল আহমেদ বলেন, রাজাবাড়ি এলাকায় এক তরুণীকে মঞ্জু ও শ্যামলসহ কয়েকজন বখাটে উত্ত্যক্ত করলে মারুফ এর প্রতিবাদ করে। পরে গেন্ডা এলাকায় মারুফকে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনিষ্টিটিউটে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অপূর্ব জানান, বুধবার সকালে নিহতের বড়ভাই বাদী হয়ে তালবাগ ও টিয়াবাড়ি মহল্লার মঞ্জু, শ্যামল, প্লাবন, মমিন, শামীম, রইছ, আসাদুল, মুক্তাদিন, ইমরানের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। হত্যাকারীদের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে রয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর